আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি

এহসান বিন মুজাহির,দীপ্ত নিউজ ডটকম: ২০১৭ ও ২০১৮ সালের পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল শহতলীর রামনগর মণিপুরী পাড়ায় অবস্থিত স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি।

বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে কোচিং সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি’র পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের উপ-সহকারী পরিদর্শক মোঃ নোয়াব আলী, আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জয়া শর্মা এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ নাদির হোসেন এবং হরেন্দ্র সিংহ।

অনুষ্ঠানে ২০১৭ ও ২০১৮ সালের পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অন্যান্য কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি থেকে কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতি বছরই জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে কোচিং সেন্টারের সাফল্য অব্যাহত রাখে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।