আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীরা যারা

 

এহসান বিন মুজাহির,দীপ্ত নিউজ ডটকম: সদ্য সমাপ্ত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই চলে এসেছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান করেছেন। গতকাল রাত দশটায় সংগ্রহ ও জমা দেয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়। শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব এর দেয়া তথ্যমতে জানা যায়-উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন এবং জমা দিয়েছেন ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ১১ জনই জমা দিয়েছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ৫ জন। চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান তফাজ্জল হোসেন ফয়েজ, শ্রীমঙ্গল ৩নং সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আফজল হক, সাবেক পৌরসভা চেয়ারম্যান এম এ রহিম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আছকির মিয়া, প্রবাসী সমাজকর্মী মো. কামরুজ্জামান জুয়েল, কালাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান।

 

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক আহমেদ, নজরুল ইসলাম, বদরুল ইসলাম সোহেল, প্রসুন কান্তি দত্ত পাপন, আওয়ামী লীগ নেতা এনাম হোসেন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কুমার নাগ, সাবেক এমপি মরহুম মো. ইলিয়াস পুত্র সরোয়ার জাহান চঞ্চল, শেখ মো. আব্দুল মোছাব্বির, আওয়ামীলীগ নেতা পরিমল দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেত্রী ইপা বড়ুয়া, থানা আওয়ামী মহিলা লীগ নেত্রী