আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

নবীনদের বরণ করলো শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

 

দীপ্ত নিউজ ডটকম: আজকে তোমরা যারা শিক্ষার্থী তারা এদেশের সম্পদ। তোমাদের মধ্যে ভবিষ্যত বিজ্ঞানী, ডাক্তার, সমাজ সংস্কারক, বুদ্ধিজীবী এবং দেশের কর্ণধার লুকিয়ে আছে। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমরা বড় সৌভাগ্যবান। কারণ তোমরা শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের মতো একটি মানসম্মত এবং অনন্য একটি স্কুলে ভর্তি হতে পেরেছো। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ আইডিয়াল ছাত্র সংসদের আয়োজনে রবিবার সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এমএ সালাম এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির বলেন-যে জাতি শিক্ষিত নয়, সেই জাতি উন্নতির শিখরে আরোহণ করতে বাধাগ্রস্ত হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি অনগ্রসর থাকে তাহলে জাতি তার গতি হারিয়ে ফেলবে। তাই জাতিকে উন্নতির চরম শিখরে আরোহণ করতে হলে সেই জাতির প্রত্যেক ব্যক্তিকে শিক্ষার আলোয় আলোকিত এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন তোমরা লেখাপড়া করে আদর্শ নাগরিক এবং দেশের কল্যাণ সাধণ করবে এটাই আমাদের প্রত্যাশা। নবীন শিক্ষার্থীদের এ সুনাম ও সুখ্যাতি অক্ষুন্ন রাখতে স্কুলের নিয়ম-শৃংখলা অনুসরণ করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে লেখাপড়া, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের পৃষ্টপোষক মোঃ শামীম মিয়া বলেন-আলোকিত মানুষ গড়ার কাজটি খুব সহজ নয়। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথার্থ শিক্ষা নয়। এর সাথে স্বশিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও। শিক্ষার আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন এই প্রত্যাশা করছি।


আইডিয়াল ছাত্র সংসদের সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের সহসভাপতি, স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার এবং কোহিনুর আক্তার শারমিন।

অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে লাল গোলাপ ফুল দিয়ে তাদের বরণ করেন ছাত্র সংসদের দায়িত্বশীলরা।