আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম :  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূাচির মাধ্যমে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শ্রীমঙ্গল পৌর শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়, মোহাজারেবাদ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,  রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী অয়ন চৌধুরী। অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মামুন আহম্মেদ।

বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব। কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে অনুৃষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী।

 

 

 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।

 

 

সিন্দুরখান ইউনিয়নের ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকডা. মোঃ একরামুল কবীর। শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোশাহিদ চৌধুরী।