আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

সাংবাদিক এম ইদ্রিস আলীর মেয়ে ইসরাত জাহান সুমি জিপিএ-৫ পেয়েছে

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিস আলীর মেঝ মেয়ে ইসরাত জাহান সুমি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে।  তার এ সাফল্যে মা-বাবাসহ স্বজনরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন এবং স্কুলের শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন। ইসরাত জাহান সুমি সুমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে আগ্রহী। তার এ সাফল্য ধারাবাহিকতা অব্যাহত রাখতে পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাসহ সকলের নিকট সে দোয়া কামনা করেছে।

 

প্রসঙ্গত, শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১৪০ জন, ৩টি বিভাগে ৬৩টি জিপিএ-৫সহ পাশ করেছেন ১৩৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ১ জন। পাশের হার ৯৯.২৯%