আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ

 

দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ কোর্সের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকাল ৩টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, কেন্দ্র প্রধান এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ।

 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল মসজিদের ইমাম ক্বারী মাওলানা আছগর হোসাইন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, ক্বারী আতিক হাসান। প্রসঙ্গত, পহেলা রমজান থেকে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে গত ২৪ রমজান লিখিত ও ২৫ রমজান মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতর অনুষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।