আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

বৃহস্পতিবার ঈদভ্রমণে যাবে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম

 

১৩ জুন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ঈদভ্রমণ ও সাহিত্য আড্ডা

 

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ঈদভ্রমণ ও সাহিত্য আড্ডা ২০১৯ আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে অর্ধশত ডেলিগেট নিয়ে ঈদভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভ্যানু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, মাধবপুর লেক, শমসেরনগরের গল্ফ মাঠ এবং ক্যামেলিয়া চা বাগান। দিনব্যাপী অনুষ্ঠানে সাহিত্য আড্ডা, কুইজ প্রতিযোগিতা, অতিথিবৃন্দের বক্তব্য, পুরস্কার বিতরণসহ বিভিণœ ইভেন্ট থাকবে। মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ২০১৭ সালের ১৬ নভেম্বর মৌলভীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কমিটি গঠনের পর থেকে এ সংগঠনটি ধর্ম, সমাজসেবা এবং সাহিত্য-সাংস্কৃতিমূলক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে।

 

ফোরামের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির জানান-দলমতনির্বিশেষে মৌলভীবাজারের অনলাইন অ্যাক্টিভিস্টদের সংগঠিত করে ধর্ম, সাহিত্য, মানবসেবা, শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিষয়সহ সম্ভাবনাময় দিকগুলে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি অসহায়দের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার লক্ষেই এ সংগঠনের যাত্রা করেছিল। ইতোমধ্যে সংগঠনটি বাংলাদেশে আগত রোহিঙ্গাদের সহযোগিতা, নুসরাত হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, ইফতার মাহফিল, ভার্চুয়াল জগত : সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভাসহ নানা সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিল।

 

সংগঠনের সহসভাপতি এহসানুুল হক জাকারিয়া জানান-ইতোমধ্যে মৌলভীবাজার জেলার তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টদের নিয়ে মৌলভীবাজারের ৫টি উপজেলায় (মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর এবং কুলাউড়) নতুন কমিটি গঠন করেছে। সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান জানান-বৃহস্পতিবার সংগঠনের নির্বাহী দায়িত্বশীলসহ মোট ৭৫ জন ডেলিগেট নিয়ে ঈদভ্রমণে যাবে সংগঠনটি। ফোরামের সহসেক্রেটারি শাহ মিসবাহ ও মুস্তাকিম আল মুন্তাজ জানান-বিভিন্ন উপজেলায় কমিটি গঠনের পর থেকে ফোরামের সদস্যদের মাঝে কাজের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নিজ উদ্যোগে স্ব স্ব উপজেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সংঘঠিত করছেন উপজেলা দায়িত্বশীলরা। ফোরামের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জুবেল জানান-ফোরামের উদ্যোগে আগামী মাসে ফোরামের দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে দিনব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনের নির্বাহী ফোরাম।

 

অনুষ্ঠানকে সফল করতে নির্বাহী দায়িত্বশীলসহ সকল সদ্যস্য এবং শুভাকাঙ্খীদের  আন্তরিক দোয়া কামনা করেছেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি এহসান বিন মুজাহির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান।