
এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : শ্রীমঙ্গলে রামনগর মনিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে স্কুল ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে রবিবার বেলা আড়াইটায় রামনগর মণিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের অংশিদারিত্বে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়লগ (পি ফর ডি) প্রকল্পের আওতায় অনুুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামনগর মণিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ধীরেন্দ্র সিনহা। ম্যাপ সদস্য মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক ফ্যাসিলেটর আমলিমা চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নিভা রানী দেবী, ০৬ নং আশিদ্রোন ইউনিয়ন এর চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডের মহিলা সদস্য জয়া শর্মা, রোকেয়া বেগম, রাজিব সিংহ, রিপা রানী পাল। অনুষ্ঠানে স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক এবং অভিভাবকবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল।






