আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শ্রীমঙ্গলে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল রোড, কালাপুর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনের পুলিশ ফোর্স । অভিযানকালে শাহ মোহাম্মদ আব্দুল শুকুর নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স পাল ব্রাদার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৫০০ টাকা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল মূল্য তালিকায় পিঁয়াজের দাম কেজি প্রতি বিক্রয় মূল্য ৮৫ টাকা লেখা থাকলেও অভিযোগকারীর কাছে ১০০ টাকা বিক্রয় করেছেন।

 

এছাড়াও অভিযানকালে শ্রীমঙ্গল রোডে অবস্থিত শ্রী শ্রী ঠাকুরবাণী মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, কালাপুর বাজারে অবস্থিত মা ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।