আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গলে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল।

 

বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল।

 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর, ডাঃ আব্দুস শহিদ, মোশাহিদ চৌধুরী, হাবিবুর রহমান,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল চন্দ্র শীল প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ।