আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

দীপ্ত নিউজড ডটকম রিপোর্ট :  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

 

কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোঃ একরামুল কবীর এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, জে টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হাসান মারজান সিন্দুরখান বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র শীল, কামারুন মনিরা, লিপি ভট্টচার্য এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য রতœা বেগম।

 

অনুষ্ঠানে পিএইসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে অনুষ্ঠানের অতিথিবৃন্দ।