আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ০২ (দুই) জন গ্রেফতার

গত ১৯/০৭/২০২০খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ এর নেতৃত্বে এয়ারপোর্ট থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন পূর্ব পীরমহল্লা সাকিনস্থ প্রভাতী-৪৩/৩ নং বাসার পশ্চিম পার্শ্বে পূর্ব পীরমহল্লা হইতে সৈদয় মুগনী যাওয়ার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। রাশেদ আহমদ (১৯), পিতা-তাহের আলী, মাতা-রিনা বেগম, সাং-ফরিদপুর, থানা-ফেঞ্জুগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে সাং-কুশিঘাট, কুচাই (টুনু মিয়ার ইট ভাটার পাশে), থানা-মোগলাবাজার, জেলা-সিলেট ও ২। মোঃ সবুজ হোসেন চৌধুরী (১৯), পিতা-মোঃ সানু মিয়া, মাতা-মোছাঃ চামেলি বেগম, সাং-বালিঙ্গা, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, বর্তমানে সাং-নবারুন-৩৬০, সোনারপাড়া, শিবগঞ্জ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। 

গ্রেফতারকৃত রাশেদ আহমদ এর দেহ তল্লাশী করে ৫৫(পঞ্চান্ন) পিচ কথিত নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মোঃ সবুজ হোসেন দেহ তল্লাশী করে ৫০(পঞ্চাশ) পিচ কথিত নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট (৫৫+৫০)=১০৫(এক শত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বহন ও বিক্রয়ের জন্য ব্যবহৃত (গ) ০১(এক)টি নীল ও কালো রংয়ের ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-সিলেট-হ-১২-৫৯২৫ উদ্ধার পূর্বক জব্দ করেন।  

পরবর্তীতে ধৃত রাশেদ আহমদ ও মোঃ সবুজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামীর নাম ৩। নাহিদ আহমদ (৩০), পিতা-মখন মিয়া, মাতা-স্বপ্না বেগম, সাং-প্রভাতী-৪৩, পূর্ব পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট বলে প্রকাশ করে। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তাং-২০/০৭/২০২০খ্রিঃ হয়েছে। মামলাটি তদন্তাধীন বলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।