আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত চোর গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

সিলেট, ১৮/০৭/২০২০ খ্রিঃ তারিখ কোতোয়ালী মডেল থানাধীন লালাদিঘীরপাড় সাকিনস্থ জনৈক আকবুল হোসেন এর কলোনীতে চোরাইকৃত মালামাল ক্রয়-বিক্রয় হইতেছে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর সার্বিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি চৌকস দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করিয়া একাধিক চুরি/ছিনতাই মামলার আসামী চিহ্নিত চোর মোঃ রাজিব হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হইতে চোরাইকৃত ০৫টি ইমিটিশনের বালা, ০১ জোড়া ইমিটিশনের জুমকা, ০১টি ঝধসংধহম মোবাইল সেট, ০১টি ওয়ালটন গগ-২০ মডেলের মোবাইল সেট, ০১টি কালো কালার ওয়ালটন খ-৪ মোবাইল সেট, ০১টি ঙচচঙ মোবাইল সেট, ০৫টি খীঁ সাবান, ১১টি ছোট ঞরনবঃ সাবান এবং চোরাই কাজে ব্যবহৃত ০১টি লোহার তৈরী রেঞ্জ, ও ০১টি ধারালো বাটযুক্ত চাকু উদ্ধার পূর্বক জব্দ করেন। উল্লিখিত ঘটনার বিষয়ে এসআই/মোঃ রেজাউল করিম বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তাং-১৯/০৭/২০২০খ্রিঃ, রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

১। মো: রাজিব হোসেন (২৮) পিতা-মৃত আলী হোসেন, স্থায়ী: গ্রাম-নোয়াগাও (চরনারচর শ্বশুড় বাড়ী) উপজেলা/থানা-দিরাই, সুনামগঞ্জ, বর্তমান: গ্রাম-লালাদিঘীরপাড় (বাসা নং-৩৩, কলকালী আ/এ, আকবুল হোসেন এর কলোনী) উপজেলা/থানা-সিলেট সদর (কোতোয়ালী), সিলেট।

ধৃত আসামী ১। মো: রাজিব হোসেন এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ০৫ টি মামলা রয়েছে।