আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

গোয়াইনঘাটে বন্যাদূর্গতদের মাঝে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশুদ্ধ পানি সরবরাহ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

শনিবার (২২ জুন) গোয়াইনঘাট উপজেলায় বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহকাজে নিয়োজিতদের সাথে আলাপকালে তারা জানান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঘন্টায় ৬০০ লিটার পানি পরিশোধনপূর্বক সরবরাহ করার সক্ষমতা রয়েছে। বন্যাদূর্গত এলাকার জনগণকে ১০ লিটার ধারণ ক্ষমতার জেরিকেনে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

বন্যাদূর্গত এলাকার জনগণ পানির পাত্র (কলস, বোতল, হাড়ি) সাথে নিয়ে এসে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করার জন্য গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে বলা হয়েছে।