আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মৌলভীবাজার পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৯নং ওয়ার্ডে ডাস্টবিন বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ড পর্যায়ের এলাকাভিত্তিক জনসাধারনের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের দিকনির্দেশনায় ৯নং ওয়ার্ডের বড়কাপন ও শেখেরগাঁও এলাকায় ঘরে ঘরে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এর তত্ত্বাবধানে মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমদ (স’লিপক) এর তদারকিতে বড়কাপন ও শেখেরগাঁও আংশিক এলাকায় ২৫০ পরিবারের মাঝে এসব ডাস্টবিন পৌঁছে দেয়া হয়।

এ সময় মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, দফতর সম্পাদক রুশেদ আলম, পশ্চিম শহরতলী সিএনজি পরিচালনা কমিটির সভাপতি এলাইছ মিয়া, মোরশেদ আলম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বলেন, শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে শহরের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেক এলাকার ঘরে ঘরে পৌরসভার পক্ষ থেকে পচনশীল ময়লা সংগ্রহের জন্য ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। এতে শহর অনেক পরিচ্ছন্ন থাকবে বলে আশা করছি।

মূলত বাসা বাড়ির পচনশীল ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে সংগ্রহ করে পরিচ্ছন্নকর্মীর মাধ্যমে পৌরসভা নিয়ে নেবে। এতে করে কিছুটা হলেও পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যাবে বলে মনে করছেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।