আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

বগুড়া জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে   ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর মাদকবিরোধী তল্লাশি  চেকপোস্ট বসিয়ে উদ্ধারকৃত ৪৬ (ছিচল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছেন।  গ্রেফতারকৃত আসামী নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিন বালাপাড়া গ্রামের, মৃত ছফিয়ার রহমান এর ছেলে মো: নাঈম ইসলাম(২৫) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মাদক মামলা রয়েছেন বলে জানান পুলিশ। অপরদিকে  গোয়েন্দা বিভাগ ডিবির অভিযানে বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ আছমা আক্তার সাথী (৩৮)কে গ্রেফতার করা হয়। এবং  ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানার মাচইল গ্রামের মৃত শাজাহান আকন্দ এর ছেলে,  মোঃ হোসাইন আকন্দ(২৯) কে গ্রেফতার করা হয়। অপর ঘটনায় ০১(এক) কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।