আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের মহাসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকী চা বাগানে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজকী চা বাগান মাঠে দিনব্যাপী এই মহাসমাবেশে ভুঁইয়া সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এক অনাড়ম্বর মিলনমেলা, মতবিনিময় ও রং সভার আয়োজন করা হয়।

বাংলাদেশের ১১৮টি চা বাগান নিয়ে গঠিত বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে মঞ্চ উদ্বোধন করেন রাজকী চা বাগানের সজল ভুঁইয়া।

বীর পূজা ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গীতা পাঠ করেন রাজকী চা বাগানের ববিতা ভুঁইয়া। সজল ভুঁইয়ার সভাপতিত্বে এবং মহাদেব ভুঁইয়া ও বাবুরাম ভুঁইয়ার যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাসান জলিল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদ আলম রাজা এবং রাজকী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পবন চাষা প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে নারীদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদকের কারণে চা বাগান এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে।

সভায় বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিরোধ ভুঁইয়া বলেন, আজ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকে সরকারি চাকরিতে, কেউ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, আবার অনেকে প্রবাসে কর্মরত। এই অগ্রযাত্রা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সমাজের নিয়ম-কানুন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, সমাজ ছাড়া কোনো মানুষ একা চলতে পারে না। সমাজকে উন্নয়নের পথে নিতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড।