এ.আর চৌধুরী (ছানু মিয়া) ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামে সকাল ০৯:৩০ ঘটিকায় শুরু হয়ে ফ্রি চক্ষু শিবির বিকাল ০৩:০০ ঘটিকায় শেষ হয়। এইবছর প্রায় চব্বিশ (২৪) জনের ফ্রি অপারেশন করা হবে।
ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কানাডা বিএনপির সাবেক সভাপতি ও এ.আর চৌধুরী (ছানু মিয়া) ফাউন্ডেশনের ডিরেক্টর ফয়সল আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.আর চৌধুরী (ছানু মিয়া) ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী গোলসান আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, এ.আর চৌধুরী (ছানু মিয়া) ফাউন্ডেশনের ডিরেক্টর আক্তারুজ্জামান তরফদার (সাবলু), মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, আব্দুর রকিব চৌধুরী, শাহাবুদ্দিন, জুনেদ চৌধুরী, জুবেদ চৌধুরী, সারজুল ইসলাম, রবি চৌধুরী, সজু মিয়া, নজরুল ইসলাম, আব্দুল মুনিম, আব্দুল কাদির, ছালিক মিয়া, কবির মিয়া, জুনেল আহমদ চৌধুরী প্রমুখ।






