মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দেবাশীষ বৈশ্য (৬৭) শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় শ্রীনাথপুর গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা ও আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রীনাথপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।———-কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
শোক সংবাদ॥ দেবাশীষ বৈশ্য ॥
Catagory : সারা দেশ | তারিখ : ফেব্রুয়ারি, ৭, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ • ৩৬ বার পঠিত






