আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেট কিপারের মৃত্যু

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদিঘী উপজেলা সান্তাহারে  শনিবার বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোঁওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনে ধাক্কায় শাহানুর ইসলাম ওরফে বাবু মিয়া (২৬) নামের গেট কিপারের মৃত্যু হয়েছে। মৃত্যু শাহানুর ইসলাম আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। স্থানীয়রা জানান,  শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পোঁওতা রেলগেটে ছিল। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। এসময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।