আজ-  ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ? «» কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ «» শ্রীমঙ্গলে অপহরণের চেষ্টায় হামলার অভিযোগ, এমপি ও আইজিপির হস্তক্ষেপ কামনা «» ‎নাজিম উদ্দিন রাজু সভাপতি, কয়েছ আহমদ সাধারণ সম্পাদক «» বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন

মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

সালেহ আহমদ (স’লিপক):

রক্তের সন্ধানে, মানবতার কল্যাণে—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল প্রাঙ্গণে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি আবু সামাদ সুজেল এর সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক মামুন আহমেদ নিশাদ এর পরিচালনায় অতিথি ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার শাহজাহান মিয়া, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক সালেহ আহমদ (সলিপক), জিবি নিউজ ২৪ ডটকমের প্রতিনিধি মো. ফজলুর রহমান।

এসময় শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মিলাদ হোসেন, পালকি কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হারুন, যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও রয়েল প্রাইভেট হাসপাতালের পরিচালক ফাহাদ আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম, কেন্দ্রীয় কমিটির পরিচালক রোজিনা আক্তার, সহ-সভাপতি মো. টিটু আহমেদ টিটু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মো. হাফেজ সোহাগ তালুকদারসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা রক্তের গ্রুপ জানা এবং রক্তদানে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন, রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবতার সেবায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবাসী রিংকু দাসের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠনের নামসংবলিত টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পরিচালক প্রবাসী এ এইচ আজাদ, উপদেষ্টা শাহ আলমসহ আরও অনেকে সংগঠনের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রদান করেন।