আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার কলেজবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা উত্তর শাখার কলেজ উপকমিটির সদস্য এবং এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ফাহিমের নেতৃত্বে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি গোয়াইনঘাট মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল ও সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী স্থানীয়ভাবে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর ফাহিম ও তার সহযোগীরা যেভাবে হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য। কোনো ধরনের মতপার্থক্য কিংবা অন্যায়ের প্রতিবাদকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক তৎপরতা বন্ধে স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে হামলার ঘটনায় অভিযুক্ত ফাহিম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে আহত আব্দুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।