আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থীর অনুকুলে দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আসলাম হোসেন। সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থী ও তাঁর মনোনীত ব্যক্তির হাতে নিজ নিজ দলীয় প্রতীক দেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা-নৌকা, বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষ, বাদশার পক্ষে মনোনীত প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। আশরাফুজ্জামান (বিএনএফ) টেলিভিশন, মাওলানা নাজমুল হুদা (ইসলামী আন্দোলন) হাতপাখা, (জাতীয় পার্টি এরশাদ) শাহরিয়ার জামিল জুয়েল লাঙ্গল প্রতীক পেয়েছেন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আহসান হাবিব লিংকন জাতীয় পার্টি (ঐক্যফন্ট কাজী জাফর) ধানের শীষ, মহাজোট প্রার্থী জাসদের সভাপতি হাসানুল হক ইনু-নৌকা, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু-চাকা, বিএনএফের সাইফুল ইসলাম-টেলিভিশন, এনপিপির মোহাম্মদ সোহাগ হোসেন-অম, সিপিবির ওয়াহিদুজ্জামান-কাঁসতে, মোজাম্মেল হক (ইসলামী আন্দোলন) হাতপাখা ও মারফত আলী মাষ্টার (মুসলীম লীগ)-হারিকেন কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ-নৌকা, হানিফের পক্ষে মনোনীত প্রতিনিধি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম জেলা রিটার্নিং অফিসারের হাত থেকে নমুনা প্রতীক বুঝে নেন। বিএনপির জাকির হোসেন সরকার-ধানের শীষ, সম্মিলিত বাম দল (বাসদ) শফিকুর রহমান শফি-মই, বিএনএফের আশাদুল হক-টেলিভিশন, (এনপিপি) উজ্জল আহসান-আম, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম-হাতপাখা প্রতীক পেয়েছেন। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ-নৌকা, বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ র“মী-ধানের শীষ, জাতীয় পার্টি (জাপা-এরশাদ) আশারফুল হক লাঙ্গল, এনপিপির তাছির উদ্দিন-আম, বিএনএফের আওলাদে পীরজাদা ইদ্রীস-টেলিভিশন ও ইসলামী আন্দোলনের হাজী এনামুল হক-হাতপাখা প্রতীক পেয়েছেন