আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

শ্রীমঙ্গলে উদ্বোধন হল দেশের সর্ব বৃহৎ রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট

শ্রীমঙ্গল থেকে মু রিমন ইসলাম,

জীবন চক্র হারানো রাবার গাছ গুলোকে জ্বালানী কাঠ হিসেবে ব্যবহার না করে আসবাবপত্রে ব্যবহারী কাঠে রুপান্তরিত করতে শ্রীমঙ্গলে স্থাপন করা হচ্ছে স্বাধীনতার পর দেশের সর্ব বৃহৎ রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট।আর এ ফলে সরকার এ গাছ থেকে বর্তমানে প্রাপ্ত রাজস্ব থেকে ৪০ গুন বেশি রাজস্ব পাবে।
শুক্রবার শ্রীমঙ্গলের ইছবপুরে এ প্লান্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো.আব্দুল কাদির এনডিসি জানান,এ প্লান্টে প্রথম ধাপে প্রতিমাসে ১০ হাজার সিএফটি গাছ ট্রিটমেন্ট করা হবে।এটি হলে একদিকে যেমন দেশের বনায়ন উজার বন্ধের মাধ্যমে জলবায়ূ পরিবর্তন ও পরিবেশ রক্ষায় ভুমিকা রাখবে অন্যদিকে অর্থনৈতিক ভাবে রাবার বাগান গুলোকেও করবে লাভবান।
বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও পরিচালক বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বোরহান উদ্দিন ভূইয়া জানান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন জানায় সিলেট জোনে,সরকারী ৪টি রাবার বাগানে এই মুহুর্তে ৭ লক্ষ জীবন চক্র হারানো রাবার গাছ রয়েছে।যার বর্তমান বাজার মুল্য ১৯ কোটি টাকা আর ট্রিটমেন্টের পর তার মুল্য হবে ৩ শত কোটি টাকার উপরে।
রাবার প্লান্ট প্রেসার ট্রিটমেন্ট শ্রীমঙ্গল প্রকল্প ব্যবস্থাপক মো. তাহিদুল ইসলাম জানান, বর্তমানে প্রতি সিএফটি কাঠের মূল্য ২৫ থেকে ৩০ টাকা এবং সিজনিং এর পর তার মূল্য হবে ১২ শত টাকা থেকে ১৫ টাকা।
এই গাছ গুলো সৃজনিং করার পর সাশ্রয়ী মূল্যে স্থানীয় অধিবাসী তাদের অন্যান্য গাছও এখান থেকে সৃজনিং করতে পারবেন বলে জানান বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের শ্রীমঙ্গলের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. শাকিল আহমদ।