আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

লাউয়াছড়ায় বিরল প্রজাতির ব্যাম্বু ট্রিংকেট সাপ ও গন্ধগকূল অবমুক্ত

আলাল আহমদ রিপন মৌলভীবাজার ;

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের জানকিছড়া নামক স্থানে বিরল প্রজাতির ব্যাম্বু ট্রিনকেট ¯েœক ও একটি ছোট গন্ধগকূল অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার এ দুটি প্রানী অবমুক্তকালে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর ড. কামরুল হোসেন ও ডা. মনিরুল এইচ খান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো, শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক (বণ্যপ্রানী) তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।শ্রীমঙ্গল বণ্যপ্রানী ফাউন্ডেশনের পরিচালক সজল জানান, গত ৩১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগানের ফাঁড়ি বাগান গিলাছড়া চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের হাতে ব্যাম্বু ট্রিনকেট ¯েœকটি ধরা পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেদিন রাতেই বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন সাপটিকে শ্রমিকদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসেন। শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, অবমুক্ত করা গন্ধগকূলটি গত বুধবার রাত ১২টার দিকে কমলগঞ্জের বালিগাও চা বাগান থেকে উদ্ধার করে বন বিভাগ। পরে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে গতকাল লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।