আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে। «» মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার «» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মৌলভীবাজারে ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে ৩ দিন (৭ থেকে ৯ ফেব্রুয়ারি) ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০১৮ উদ্বোধন করা হয়েছে আজ ৭ ফেব্রুয়ারি সকালে। এ উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব বেলুন উড়িয়ে ৩দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন । জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার বিপিএম মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্ত্তী, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহানসহ সরকারি কর্মমর্তা ও জন প্রতিনিধিবৃন্দ। মেলায় ই-সেবা, তাৎক্ষণিক সেবা, জেলা ব্যান্ডিং ষ্টল, জেলা পুলিশ অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা ভৃমি অফিস, ও তরুণ উদ্ভাবন ষ্টল, সরকারি কলেজ, মহিলা কলেজ ও পলিটেকনিক কের ষ্টলসহ ৫টি প্যাভিলিয়নে ৫৭টি ষ্টল স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধের গল্প ও বঙ্গবন্ধু সংক্রান্ত কুইজ প্রতিযোগীতাসহ ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।