আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কমলগঞ্জের লাউয়াছড়ায় ফের বৃদ্ধি পেয়েছে গাছ পাচার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ফের বৃদ্ধি পেয়েছে গাছ পাচার। এক টুকরো লাউয়াছড়া বন থেকে গাছ পাচারের ফলে কমেছে বনের ঘনত্ব। বনবিভাগের ব্যাপক তৎপরতার কারনে গাছ পাচার মোটামোটি বন্ধ হয়ে পড়লেও গত এক মাসে তিনটি বৃহদাকার সেগুন গাছ পাচারের ঘটনা ঘটেছে। অব্যাহত গাছ পাচারের ফলে হুমকিতে পড়েছে উদ্যানের বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য।
সরেজমিনে দেখা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাড়িভাঙ্গা এলাকা থেকে গত গত এক মাসে তিনটি বৃহদাকার সেগুন সেগুন গাছ কেটে পাচার করেছে দুবৃত্তরা। ওই স্থানে কালের স্বাক্ষী হয়ে আছে গাছের গুড়ি। রাতের আঁধারে সিন্ডিকেট গাছ চোর চক্র বিভিন্ন সময়ে উদ্যান ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে গাছ কেটে পাচার করলেও বন বিভাগরে কর্মকর্তাদের ব্যাপক তৎপরতার কারনে গত কয়েক মাসে গাছ চুরি হ্রাস পায়। বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বন কর্মকর্তা মো. তবিবুর রহমান প্রায় দেড় মাস পূর্বে বদলী হওয়ার পর থেকে সম্প্রতি সময়ে গাছ চুরি বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে গাছ পাচারের ফলে লাউয়াছড়া উদ্যান অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ফলে বিরল প্রজাতির বন্যপ্রাণি সহ উদ্যানে অবস্থানরত প্রাণির বাসস্থান সংকট প্রকট হচ্ছে। খাবার ও আবাসস্থল সংকটে হুমকির মুখে পড়েছে প্রাণি।
খাসিয়া সম্প্রদায়সহ স্থানীয়দের মতে, ১৯৯৬ সালে জাতীয় উদ্যান ঘোষণার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বনের প্রায় ত্রিশ শতাংশ গাছ পাচার হয়েছে। ফলে কমেছে বনের ঘনত্ব। এখন গাছ পাচারকারীদের জন্য উদ্যানটি রীতিমতো হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
গাছ পাচার বিষয়ে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় সহকারী বনকর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, পাচার হওয়া গাছের খন্ডাংশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বনকর্মকর্তা মো. মোহিত চৌধুরী বলেন, আজ মঙ্গলবার আমি মাত্র যোগদান করেছি। তবে গাছ চুরির বিষয়টি শুনতে পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।