আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ১০ গ্রাম গাঁজা সহ ৩ জন আসামী গ্রেফতার

২৩/০২/২০২২খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এএসআই(নিঃ)/মোঃ রিমন খাঁন সঙ্গীয় রাত্রীকালীন সিয়েরা-৩৪ এর অফিসার এএসআই(নিঃ)/মোঃ এরশাদ আলী ও ফোর্র্সদের সহায়তায় ২৩/০২/২০২২খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট থানাধীন মংলিপাড় সাকিনস্থ আহমদ ভিলা নামক বসতবাড়ির কেয়ারটেকার ধৃত আসামী মোঃ নয়ন মিয়া (৩৫) এর বসতঘর হইতে ধৃত আসামী ১। মোঃ নয়ন মিয়া (৩৫), পিতা-মৃত শামছ উদ্দিন, সাং-কাকনহাটি, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-কেয়ারটেকার, আহমদ ভিলা, মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ আজাদ (৩৩), পিতা-মৃত মরফত আলী, মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। মোঃ সেলিম মিয়া (৪২), পিতা-মৃত লাল মিয়া, সাং-রানীগঞ্জ, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের হেফাজত হইতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১০(দশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৪/০২/২০২১খ্রিঃ তারিখ ০০.১০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ জব্দ করেন। পরবর্তীতে থানায় হাজির হইয়া জব্দকৃত আলামত ও ধৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১৬, তাং-২৪/০২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।