আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেট সিলামের প্রবীণ সমাজসেবী মুদাব্বির হোসেনের জানাজা সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখপাড়া নিবাসী সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ বুদ্ধিজীবী ডঃ মুক্তাদির একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি, জামেয়া কোরআনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সিলেট সদর সাব রেজিস্টার অফিসের প্রবীণ দলিল লেখক ও সংবাদপত্র সংগ্রাহক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মুদাব্বির হোসেন (৩০ মে) দিবাগত শুক্রবাররাত পৌনে ৩টায় মস্তিষ্কে রক্তকরণ জনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৩১ মে) বেলা ২টায় মরহুমের নামাজে জানাজা সিলাম শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের নিকটাত্মীয় চান্দাই সাহেববাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা জালাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন হযরত শাহ্ তৈয়ব ছয়লানী (রহ:) ওয়াকফ এস্টেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।

সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় জানাজাপূর্বে মরহুমের জীবনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, কোষাধ্যক্ষ ফজলু মিয়া, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ওলিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় মহাসচিব জুবায়ের আহমদ, সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন লনি প্রমুখ।

মরহুমের নামাজে জানাজায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাঁকে শাহ্ তৈয়ব ছয়লানী (রহঃ) দরগাহ গোরস্থানে দাফন করা হয়।