আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপীনগর সহ পাশ্ববর্তী গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণপূর্ব আলোচনায় প্রাক্তন মেম্বার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আতাউর রহমান খাঁন, রহিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।

এসময় পতনঊষার ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।