আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

রাজনগরে ওয়ালটনের স্পেশাল গিফট লাকি বক্স এর ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা বাজারে খান ইলেক্টো মার্ট (ওয়ালটন শো রোম) এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আদ্বহা উপলক্ষে আয়োজিত স্পেশাল গিফট লাকি বক্স এর ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ জুন) টানা দুইমাসব্যাপী ক্যাম্পেইনের পর ড্র এর মাধ্যমে নির্বাচিত ১৬ জন বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন খান ইলেক্টো মার্ট এর স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম খান লেবু।

এসময় ওয়ালটন মৌলভীবাজার জোন এড়িয়া ম্যানেজার সাখাওয়াত নিয়ন, খান ইলেক্টো মার্ট এক্সিকিউটিভ ম্যানেজার জাবের আহমদ, ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ীর শিক্ষক জাকির হোসেন শাকিব, ব্যবসায়ী হাসান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১ম পুরস্কার বিজয়ী ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন খাসপ্রেমনগর গ্রামের পেয়ারা বেগম, ২য় পুরস্কার বিজয়ী ছায়াদ মিয়া একটি এয়ারকুলার এবং ৩য় পুরস্কার বিজয়ী দুলাল মিয়া একটি ব্লেন্ডার পেয়েছেন। এছাড়া আরো ১৩টি পুরস্কার বিভিন্ন বিজয়ীদের হাতে তুলে দেন সাইফুল ইসলাম খান লেবু।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে খান ইলেক্টো মার্ট এর স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম খান লেবু বলেন, ওয়ালটন এর পণ্য ক্রেতারা আগ্রহী হয়েই কিনে থাকেন। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলার জন্য এমন ড্র এর আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় ধরনের ড্র আয়োজন করা হবে। সেখানে ওয়ালটন এর এসি থাকবে ১ম পুরস্কার বলে জানান তিনি।