আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪: দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে তরুণরা; চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সংবাদ বিজ্ঞপ্তি

আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪

দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে তরুণরা; চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪: তারুণ্যের যুক্তিনির্ভর নেতৃত্বে দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। শনিবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাইন আল মুবাশ্বির এবং ফাইনালের সেরা বিতার্কিক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগীব আনজুম ।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে গত বিশ বছর ধরে বিতার্কিকরা আমাদের সঙ্গে রয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা আমাদের সহযোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলন যাদের প্রাণ ও রক্তের বিনিময়ে সফল হয়েছে, তাদের স্বপ্নের “নতুন বাংলাদেশ” বিনির্মানে তরুণ বিতার্কিকরা আরো বেশি প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণে তারা বুদ্ধিবৃত্তিক চর্চা ও যুক্তির লড়াই চালিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি।’

তিন দিনব্যাপী আয়োজিত আবাসিক বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী ৯৬ বিতার্কিক, বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে কোনো বৈষম্য ও দুর্নীতি প্রতিরোধে তরুণরাই প্রধান চালিকাশক্তি। আমাদের এই বিশ্বাস যে ভুল নয়, তা ২০২৪ এ এসে প্রমাণ করেছে তারা। আমরা চাই, সামনের দিনে যুক্তিনির্ভর সহনশীল একটি সমাজ তৈরি হবে এ সকল তরুণ বিতার্কিকের হাত ধরে।’

উল্লেখ্য, “রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি”-কে উপজীব্য করে সারা দেশের মোট ৩২টি দল নিয়ে ১২-১৪ সেপ্টেম্বর ২০২৪ আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। বিভিন্ন বিষয়ে মোট ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনের সেরা আটটি দল পরের বছরের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।