আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- রজাকপুর এলাকার মমতাজুর রহমানের ছেলে আহসান হাবীব এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো. হান্নান। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল পৌণে চারটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি মুস্তাফিজ হাসান। এর আগে, গত ৯ সেপ্টেম্বর রাতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মিজান বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার আফসার আলী সাকিদারের ছেলে। একই সাথে তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। 

ডিবির ওসি মুস্তাফিজ হাসান বলেন, শুক্রবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত মিজানের স্ত্রী সালমা আকতার নিশার দায়ের করা হত্যা মামলার দুই আসামি আহসান হাবীব ও হান্নানকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।।