আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়া জেলা  পুলিশের পৃথক অভিযানে গত গত ২৪ ঘন্টায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: সঞ্জয় হাওলাদারকে গ্রেপ্তার করে। সে চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার বাবু হাওলাদারের ছেলে। এছাড়া চকসুত্রাপুর থেকে পুলিশের একই টিম এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জনিকেও গ্রেপ্তার করা হয়। সে শহরের জহুরুল পাড়ার রমজানের ছেলে। সে ১৭ মামলার আসামি। অপরদিকে নারুলী ফাঁড়ির পুলিশের একটি টিম নারুলী এলাকা থেকে অস্ত্র মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আরেক আসামি রাজু শেখকে গ্রেপ্তার করে। ধৃত রাজু সদরের সাবগ্রামের ইদ্রিস শেখের ছেলে। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। শহরের ফুলবাড়ী এলাকায় সরকারি আজিজুল হক কলেজ উচ্চ মাধ্যমিক ভবনের গেইটের সামনে সামনে থেকে ৩০০ পিস নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদা বেগম (৩২) নামে এক নারী কারবারিকে গ্রেপ্তার করে। সে সদরের আশোকোলা পূর্বপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী। অপরদিকে বগুড়া  মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মোকামতলার শংকরপুরে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী সুমন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত  সুমন গাবতলী উপজেলার সারুটিয়া গ্রামের রুহল আমিনের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।