আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায় ওয়ারেন্ট ভুক্ত  আসামীকে  গ্রেপ্তার করেছেন পুলিশ 

 (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, মাদক, চুরি সহ মোট ১১ মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী সুলতান মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান মিয়া উপজেলার ডোমনপুকুর দেওয়ান পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারকৃত সুলতান মিয়া গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরি সহ ১১টি মামলা রয়েছে। ওসি আরো জানান আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে