সাভার প্রতিনিধি: ফোনালাপে আড়ি পেতে সরকার অনভিপ্রেত কাজ করেছেন। আর তা
কিছু টেলিভিশন তা প্রচার করে অনৈতিক কাজ করেছে বলে মন্তব্য
করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.
জাফরুল্লাহ চৌধুরী। বুধবার বিকেলে আশুলিয়ার মির্জাগর এলাকায়
অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে
সাংবাদিকদেরকে এসব কথা জানান তিনি।
ফোনে আড়ি পাতাই অনৈতিক জানিয়ে তিনি বলেন, সরকার ফোনে
আড়ি পেতে একটি অন্যায় কাজ করেছে। আর আপনারা এ জাতীয়
অনৈতিক কাজকে সমর্থন করেছেন। এটা আপনারা পারেন কিনা তা
নিজের বিবেককে জিজ্ঞাসা করেন।
কিছু লোক গণস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করে মেয়েদের কক্ষে গিয়ে
তাদের গায়ে হাত দিয়েছে। আমি বলেছি তোমরা নারী নির্যাতনের
মামলা করোনি কেন। আমি বলেছি তোমাদের বাড়িতে হামলা চালিয়ে
ন্যায্য জিনিস দখল করে নিয়েছে, ভাংচুর করেছে এবং আমাদের গেট
ভেঙ্গে দিয়েছে, তোমরা দাড়িয়ে থেকে গেটটি লাগিয়ে নাও।
প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে এর জন্য ফোনে পরামর্শ দেওয়া দোষের কিছু
নয় বলে উল্লেখ করেন তিনি।
আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে আরও
উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্তজা আলী
বাবু, গণস্বাস্থ্যের ট্রাস্টি বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম শিশির,
ডা: রেজাউল হক, সন্ধ্যা রায়সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ
গণস্বাস্থ্য কেন্দ্রে ডাঃ জাফরুল্লার সংবাদ সম্মেলন
Catagory : ঢাকা, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৭, ২০১৮, ২:২৯ অপরাহ্ণ • ৬ বার পঠিত






