০৪ ফেব্রুয়ারি ২০২৬
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে “বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা” শীর্ষক সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ (ডিআরডাব্লিউ)- এর পক্ষ থেকে শুভেচ্ছা!
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে “বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা” শীর্ষক
সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মনসুর আহমেদ চৌধুরী, সভাপতি, ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ এবং
ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সংবাদ সম্মেলনের তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
সময়: বেলা ১১:০০টা
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার
বাড়ি-০৫, রোড-১৬ (নতুন)/ ২৭ (পুরাতন), ধানমণ্ডি, ঢাকা-১২০৯
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
ডিআরডাব্লিউ এর পক্ষে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ






