আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দুর্নীতি দূর করার সাথে সাথে আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে    


                                                                      —–জনসভায় ডা.শফিকুর রহমান
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : দুর্নীতি দূর করার সাথে সাথে আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে এদেশ এগিয়ে চলবে। এদেশ যুবকদের হাত ধরে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, ঠুটের কথা নয়, এটা বুকের কথা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ জন্মভূমি কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  ডা.শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন- ভাবতে পারেন, আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গাও আমাদের সরাসরি বিমানের কোনো ফ্লাইট নাই, এটা চরম দুর্ভাগ্য। বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, সেখানেও ফ্লাইট চালু হবে।  চব্বিশে যুবকরা জীবন দিয়ে আমাদেরকে মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে, এ জাতি তাদেরকে চিরদিন মনে রাখবে। শরিফ ওসমান হাদি, ফাহাদরা তাদের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে গেছে, আমরা তাদের প্রতি দায়বদ্ধ থাকবো, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এতে কোনো কম্প্রোমাইজ নাই, আমরা আপোষহীন চলবো ইনশাআল্লাহ। বিশ্বের এমন কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে যুবকরা দেশের জন্য এগিয়ে আসেনি। যুবকদের হাত আমাদের চেয়ে শক্তিশালী। এদের জন্য বাংলাদেশ, আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্যেই গড়তে চাই। মৌলভীবাজার জেলা জামায়াত সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে, মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন, শহর সভাপতি তারেক আজিজসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।