আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

রাজনগরে “খাঁন ফাউন্ডেশন”, সালন এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : “খাঁন ফাউন্ডেশন”, টেংরা বাজার, সালন, রাজনগর, মৌলভীবাজার এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গত ১৮ ফেব্রুয়ারী সকালে। এলাকার প্রবীন ব্যক্তিত্ব গোলাপ খান এর সভাপতিত্বে ও মো: আব্দুর রহিম খাঁন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবিদ খাঁন, লেচু খাঁন, বাদুর খাঁন, আলামিন খান, কাওছার আহমদ, রিয়াদ খাঁন প্রমুখ। উল্লেখ্য- বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী ফজল খাঁন এর উদ্যোগে বিগত ২০১৮ সালের ১লা জানুয়ারী “খাঁন ফাউন্ডেশন”, টেংরা বাজার,সালন, রাজনগর, মৌলভীবাজার প্রতিষ্ঠা করা হয়। সার্বিক সহযোগীতা করেন- লন্ডন প্রবাসী আনোয়ার খাঁন, দুবাই প্রবাসী হারুন খাঁন, পারভেজ খাঁন, সাহিদ খাঁন, সিজিল খাঁন, বাবুল হোসেন, কাউছার মিয়া, বাহরাইন প্রবাসী শায়েস্তা খাঁন, নওসাদ খাঁনসহ গন্যমান্য লোকজনদের সহযোগীতায়, গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে এ ফাউন্ডেশনটি গঠিত হয়। উক্ত ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঘর তৈরী করে দেয়া, বিয়ে, শীতবস্ত্র বিতরণ,করোনাকালীন সময়ে বিভিন্ন সাহায্য সহযোগীতা করা, খেলাধুলা, রাস্তা সংস্করনসহ সকল সামাজিক কাজে ভূমিকা পালন করছে। আয়োজকরা জানান- “খাঁন ফাউন্ডেশন”, টেংরা বাজার,সালন, রাজনগর, মৌলভীবাজার এর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে । ইনশাআল্লাহ।