আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

পবিত্র মাহে রমাদানুল মোবারক উপলক্ষ্যে হাজী সেলিম আহমেদ এর পক্ষ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের সকল মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনীস্থ লইয়ারকুল (পুরানগাঁও) হাজী সেলিম আহমেদ তাহফিজুল কুরআন মাদরাসা হলরুমে মাদরাসা শিক্ষক মুফতি সুফিয়ান সাওরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসার দাতা সদস্য ও ২নং ভূনবীর ইউপির সাবেক মেম্বার হাজী সৈয়দ আহমেদ।

মাদরাসা শিক্ষক হাফেজ শাহিনুর রহমান ও হাফেজ মাওঃ ইমরান হুসাইন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ, সাতগাঁওয়ের প্রবীণ মুরব্বি হাজী মোঃ দুলাল মিয়া। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।