মৌলভীবাজারের কমলগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মানিকের পিতা, উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী টিলাবাজার নিবাসী (নগরীয়া বাড়ি) টিলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বশির মহাজন বার্ধক্যজনিত কারণে গত রোববার রাত ৮.৪০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গত সোমবার বেলা ২.৩০ মিনিটের সময় টিলাবাজার শাহী ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
তিনি মরহুম হাজী জমির হোসেনের ২য় ছেলে।
শোক সংবাদ॥ মো. বশির মহাজন ॥
Catagory : সারা দেশ | তারিখ : ফেব্রুয়ারি, ২৪, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ • ১৯ বার পঠিত






