আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে একটি বসতঘর থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ উঁচাপুল এলাকার মজিদ মঞ্জিল নামের একটি বাসার ঘরের সিলিংয়ের ভেতরে থেকে অজগর সাপ টি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা সকাল বেলায় হঠাৎ একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে এলাকাবাসী সাপটিকে মারার প্রস্তুতি নেন।

এ সময় স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেবসহ একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সজল দেব জানান, ‘অজগর টি প্রায় ১০ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজির উপরে ওজন।’

উদ্ধারকর্মীরা জানান, আতঙ্কিত না হয়ে যেকোনো বন্যপ্রাণী দেখলে তা হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এগুলো রক্ষা করা সবার দায়িত্ব।

পরে উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবসহ উদ্ধারকারী দল অজগর টি উদ্ধার করছেন।