আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

পারিবারিক কলহের জেরে নওগাঁর পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন : আসামি স্বামী গ্রেফতার

(নওগাঁ) প্রতিনিধি : অদ্য ০১/০৪/২০২৬ খ্রি তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় জনৈক মোঃ মকিম (৩৬), পিতা-মৃত ওলিদ, সাং-শিতলী ডাঙ্গাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ পারিবারিক কলোহের জের ধরে তাহার নিজ বাড়ীতে স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (২৮), পিতা-মশিউর রহমান, সাং-শিতলী ডাঙ্গাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁকে প্রেসার কুকার  দিয়া এলোপাতাড়ীভাবে মাথার পিছনে, মুখে ও নাকে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।  নিকটতম আত্মীয়স্বজন ভিকটিমকে তাৎক্ষনিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রত্যাক্ষ করিয়া ভিকটিমকে মৃত ঘোষনা করে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই পুলিশ সুপারের ঘাতক স্বামীকে গ্রেফতার করার জন্য অফিসার ইনচার্জ কে জরুরী নির্দেশনা প্রদান করেন।  অফিসার ইনচার্জ পোরশা থানার নেতৃত্বে অদ্য ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৪.১৫ ঘটিকার সময় পোরশা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক স্বামী  মো মকিমকে জনগণের সহযোগিতায় গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।