আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: পরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি «» নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার «» কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ «» শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর «» মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন «» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন «» কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা

কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে একটি মোদি দোকানে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৮ ঘটিকায় মবশ্বির আলীর দোকানে এঘটনা ঘটে। এঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্যবসায়ী মবশ্বির আলী জানান, গত বুধবার বিকালে গ্রামের জনি আহমদ ও রাজু আহমদ দোকানে এসে আমার ছেলে আবিদ হাসানের কাছে সাদার গুড়া চান। এসময় দোকানে থাকা আবিদ হাসান সাদার গুড়া শেষ হয়ে গেছে বলে জানালে জনি ও রাজু ক্ষুব্ধ হয়ে উঠেন। এরপর দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি শুনে বুধবার সন্ধ্যার পর আমি তাদেরকে নিয়ে আমার ছেলের সাথে ঘটা বিষয়টি মীমাংসা করে দিই। এরপর রাতে জনি ও রাজুসহ পাঁচ, সাত জনের একটি সংঘবদ্ধ দল আমার ছেলে আবিদ হাসান দোকানে থাকাবস্থায় হামলা চালায়। আমার ছেলের গাঁয়ে লাঠি দিয়ে আঘাত করে এবং দোকানের মালামাল ও রক্ষিত নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনার খবর পেয়ে আমরা ত্রিফল নাইনে ফোন দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগ বিষয়ে জনি আহমদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ও তিনি ফোন রিসিভ করেননি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ জানান, ত্রিফল নাইনের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।