আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: পরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি «» নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার «» কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ «» শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর «» মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন «» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন «» কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা

শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মৌজায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকালে উপজেলার ভুনবীর ইউনিয়নর শাসন এলাকার জয়তীছড়ার পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকাবাসী।
জানা যায়, প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে বাধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া ও পাত্রীকুল মৌজার প্রায় ৪ হাজার একর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।
দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।#
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে খাল খনন উদ্বোধন করছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।