আজ-  ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন। «» নওগাঁয় কালবৈশাখীর তান্ডব, অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত      «» সংবাদ সম্মেলনে হামলা, ভাঙ্গচুর ও নির্যাতনের অভিযোগ «» মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজান-কে সংবর্ধনা «» কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন «» কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন «» চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ  «» বগুড়া সান্তাহারে মুঠোফোনে ডেকে ধারালো অস্ত্রের কোপ:  হাসপাতালে ভর্তি

বিএনপি সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর

বিএনপি সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর

….প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি! 

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) -২০২৬ এর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে আছে, এই ধরনের আয়োজনের মাধ্যমে তা বিকশিত হওয়ার সুযোগ পায়। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।