আজ-  ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃত্যু «» শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি «» বগুড়া সান্তাহারে বিদুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত  «» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক «» (সংশোধনী) ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ; «» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন।

বগুড়ায় ২ ছাগল চোর আটক

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা প্রবাসীর স্ত্রীর ছাগল চুরি করে পালানোর সময় জনতা দুই ছাগল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বগুড়া সদরের নামুজা ভান্ডারিপাড়া এলাকার জাহাঙ্গীর প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২) ও একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (২৮)। পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার তারতা গ্রামের প্রবাসী সাহিদুল ইসলামের স্ত্রী গত সোমবার বেলা সাড়ে ১১ টায় দিকে উপজেলার কুন্দগ্রাম ছাতুয়া পূর্বসিংড়া রাস্তার পাশে বাড়ির সামনে খলিয়ানে তার পালিত কালো রংয়ের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। বিকেল সাড়ে ৪ টার দিকে আকটকৃত দুই যুবক বেঁধে রাখা ছাগলটি কৌশলে বাঁধন খুলে তাদের সিএনজিতে তুলে চুরি করে আদমদীঘির কুন্দগ্রাম বাজারের দিকে পালায়। এসময় প্রবাসীর স্ত্রীর প্রতিবেশি ভাতিজা জিহাদ হোসেন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থানে ছাগলসহ হৃদয় প্রামানিক ও মোস্তাফিজার রহমানকে আটক করে। পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনসহ তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে ছাগলের মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায়  মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।