আজ-  ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার «» মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আশা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত «» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ আটক ১ «» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আশা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত


মৌলভীবাজার প্রতিনিধি ॥ গত ৪দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চল এলাকার পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার প্রধান চারটি নদ নদীর পানি ধীওে ধীরে বাড়ছে।
বুধবার (২৯ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, জুড়ী নদে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, মনু ও ধলাই নদে পানি বেড়েছে। অব্যাহত বৃষ্টি থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নে পূর্ব নন্দীউড়া,করাই হাওর ও ভুজবল গ্রামে উদনা নদী সংলগ্ন এলাকাগুলোতে জলাবদ্ধতা জনিত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের বসতবাড়ি ও রাস্তাঘাট ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা মুন্সীবাজার, আদমপুর ও পতনঊষার ইউনিয়ন এবং জগন্নাথপুর এলাকায় বেশকিছু ঘরবাড়ি তলিয়ে গেছে। একইভাবে কুলাউড়া ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজার শহরে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে আছে। কোথাও হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বাজার, হাসপাতাল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে। শ্রীমঙ্গল, যা দেশের অন্যতম বৃষ্টি প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, সেখানে গত ২৪ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শ্রীমঙ্গলে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়। এ ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন, রাস্তার উপর গাছপালা এবং হালকা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে