আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করুন: সিলেট উত্তর ছাত্র জমিয়ত 

জমিয়ত নেতা নূর আহমদ কাসেমী বলেছেন, ২০১৩ সালের ৫ই মে স্বৈরাচার হাসিনা সরকার শাপলা চত্বরে রাতের গভীরে হেফাজতে ইসলামের ঘুমন্ত. তাহাজ্জুদ ও জিকিররত নিরিহ কর্মিদের উপর পৈচাশিক গণহত্যা চালিয়ে অসংখ্য নেতা কর্মিকে শহীদ করেছিল। গত ১৩ বছরেও এ হত্যাকান্ডের কোন বিচার হয়নি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট এ গণহত্যার সুষ্ঠু বিচার দাবী করছি। দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরের গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন ও হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার দাবী জানান তিনি। 

০৫ই মে মঙ্গলবার, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়ত আয়োজিত শাপলা গণহত্যায় শহীদদের মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন। 

সংগঠনের শাখা সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, প্রশিক্ষণ সম্পাদক মুশাহিদ আহমদ, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের, ভার্সিটি বি. সম্পাদক আব্দুল কুদ্দুস, ইমাম উদ্দিন, সদর উপজেলার সভাপতি নাবিল মাহমুদ, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, মাসরুরুল হক মারুফ, শরিফ বিন আমিন, হাবিবুর রহমান, আব্দুল্লাহ মামুন ও মারুফ প্রমুখ। বিজ্ঞপ্তি। 

.