আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বগুড়া আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ সদস্য 

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মতে খাল পুন:খনন ও বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় পুন:খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১১ টায় উপজেলার জিনইর ঈদগাহ মাঠের পাশে বড়খাড়ি খাল পুন:খনন ও বৃক্ষরোপনের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিতে ঈদগাহ মাঠে এক আলোচনা সভা।সেখানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দিন তালুকদার, যুবদল নেতা এসএম জুয়েল রানা, ইউপি সদস্য তাইজুল ইসলাম তাজু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, সানোয়ার হোসাইন, ফেরদৌস হোসেন, যুবদল নেতা রিয়ন সরকার, গ্রামবাসি আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।